উদ্দীপকে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় 'ত্রিমাত্রা' ফ্যাশন হাউজ যে ধরনের পণ্য ডিজাইনের কথা ভাবছে তা কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় 'ত্রিমাত্রা' ফ্যাশন হাউজ উৎপাদন ডিজাইনের কথা ভাবছে।যা পুরোপুরিরূপে যৌক্তিক নয়। বিষয়টি নিচে বিশ্লেষণ করা হলোঃ নতুন প্রযুক্তি এবং উন্নয়ন কৌশল ব্যবহার করে পণ্য উৎপাদন করাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনের মূল লক্ষ্য হলো, পণ্যের উৎপাদনশীলতা বাড়িয়ে উৎপাদন ব্যয় ও অপচয় কমানো। উদ্দীপকে অতি অল্প সময়ে 'ত্রিমাত্রার' উৎপাদিত পোশাক সারাদেশে সুনাম অর্জনে সক্ষম হয়েছে। ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় তারা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির কথা ভাবছে।যা পুরোপুরিরূপে যৌক্তিক নয়। কারণ পোশাকের ক্ষেত্রে মানুষ সর্বদাই রুচিসম্মত ডিজাইনের পোশাক কিনতে চাই।কারণ পোশাকের মাধ্যমে মানুষের রুচিবোধ এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। অবশ্য বর্তমান যুগে আমরা কেউ প্রযুক্তি হতে দূরে নেয়।আমরা সকলেই কোনো না কোনোভাবে প্রযুক্তির সাথে যুক্ত। তাই "ত্রিমাত্রা " ফ্যাশন হাউজের উচিত হবে প্রযুক্তির ব্যবহার যতটুকু না হলেই না ততটুকু ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করা। কিন্তু কোনোভাবেই পোশাকের নান্দনিক /রুচিসম্মত ডিজাইন থেকে সরে আসা তাদের উচিত হবে না।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় 'ত্রিমাত্রা' ফ্যাশন হাউজ যে ধর…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর