মডার্ন ইলেকট্রনিক্স লিমিটেড ক্রেতাদের আস্থা অর্জনের জন্য কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা কর।
উত্তর: মডার্ণ ইলেক্ট্রনিক্স ক্রেতাদের আস্থা অর্জনের জন্য বাহ্যিক ব্যর্থতার ব্যয় করে থাকে।তা নিচে ব্যাখা করা হলোঃ ক্রেতাসাধারণ পণ্য বা সেবা পাওয়ার পরে যে ব্যয় সংঘটিত হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। ক্রেতাসাধারণ পণ্য বা সেবা পাওয়ার পর অনেক সময় পণ্যের ত্রুটি ও বিচ্যুতি ধরা পড়ে। এতে করে কোম্পানির খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সুনামও নষ্ট হয় । এখানে দুই ধরনের ব্যয় হয়।যথাঃ ১. ওয়ারেন্টি: ত্রুটিপূর্ণ পণ্য মেরামত বা পরিবর্তন করে দেওয়ার শর্তে বিক্রেতা/উৎপাদনকারী গ্রাহকের মধ্যে লিখিত অঙ্গীকারকে ওয়ারেন্টি বলে। বর্তমানে যেকোনো ইলেকট্রনিক সামগ্রী কেনার ক্ষেত্রে ওয়ারেন্টির ব্যবহার দেখা যায়। ২.মামলা পরিচালনা ব্যয়:অনেক সময় ত্রুটিপূর্ণ পণ্যের কারণে ক্রেতারা শারীরিকভাবে। আহত বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করে। যদি তার দাবি না মানা হয় তাহলে ক্রেতা প্রতিষ্ঠানের নামে মামলা করে। এতে করে প্রতিষ্ঠানের মামলা পরিচালনায় অনেক ব্যয় করতে হয়। তাই বলা যায়, নিম্নমানের পণ্য উৎপাদন করার ফলে প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। উদ্দীপকে "মডার্ণ ইলেক্ট্রনিক্স লিমিটেড " চীন থেকে আমদানিকৃত মোবাইল ফোন সেট বাংলাদেশে বাজারজাতকরণ করছে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সেটে সমস্যা দেখা দিলে তা বিনামূল্যে মেরামত করে দেয়। এতে করে তাদের বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। উদ্দীপক পর্যালোচনা করে দেখা যায়, মডার্ণ ইলেক্ট্রনিক্স ক্রেতাদের আস্থা অর্জনের জন্য যে ব্যয় করে তা মূলত বাহ্যিক ব্যর্থতার ব্যয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মডার্ন ইলেকট্রনিক্স লিমিটেড ক্রেতাদের আস্থা অর্জনের জন্য কোন ধরনের …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর