উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের লক্ষ্যে যে ধরনের ব্যয় করে তা মানসম্মত পণ্য উৎপাদনে ভূমিকা রাখবে বলে কি তুমি মনে কর? যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের লক্ষ্যে প্রতিরোধমূলক বা নিবারন ব্যয় করে থাকে।তা মানসম্মত পণ্য উৎপাদনে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তা নিচে উপস্থাপন করা হলোঃ পণ্য নিম্নমানের হওয়ার পূর্বে বা নিম্নমান প্রতিরোধ করার জন্য যে বায় সংগঠিত হয়, তাকে প্রতিরোধমূলক ব্যয় বলে । যেমন: ধরা যাক কোনো পণ্যের মান নিশ্চিত করার জন্য পণ্যের উৎপাদন প্রক্রিয়ার পূর্ণ বিন্যাস, পণ্যের ডিজাইনের এবং কর্মীদের প্রশিক্ষণ দিলে যে ব্যয় হবে তাকে প্রতিরোধমূলক ব্যয় বলা হবে । প্রতিরোধমূলক ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত বায়গুলো হলো— ১. প্রশিক্ষণ ব্যয় : মানসম্মত পণ্য তৈরিতে প্রশিক্ষিত কর্মীদের ভূমিকা অপরিসীম। আর কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার খরচ প্রতিরোধমূলক ব্যয়ের একটি অংশ। ২. পুনঃডিজাইন ব্যয় : উৎপাদন প্রক্রিয়া সহজতর করার জন্য যন্ত্রপাতি পুনঃডিজাইন করতে হয়। পুনঃডিজাইনের জন্য যে ব্যয় হয় তা প্রতিরোধমূলক ব্যায়ের অন্তর্ভুক্ত। ৩. ত্রুটি চিহ্নিতকরণ ব্যয় : উৎপাদন প্রক্রিয়া প্রতিটি পর্যায়ে ত্রুটিপূর্ণ হয়ে থাকে। এ ত্রুটিসমূহ চিহ্নিত করার জন্য যে ব্যয় করতে হয় তা প্রতিরোধমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত । ৪. সরবরাহকারীদের সাথে কর্ম সম্পাদন ব্যয়: অনেক সময় উৎপাদনকারীকে সরবরাহকারীদের সাথে সুসম্পর্ক ধরে রাখতে হয়। কারণ, সরবরাহকারী পণ্যের মান ব্যয়কে প্রভাবিত করে। তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে যে খরচ হয় তা প্রতিরোধমূলক ব্যয় হিসেবে গণ্য। উদ্দীপকের "মডার্ণ ইলেক্ট্রনিক্স লিমিটেড " বাহ্যিক ব্যর্থতার ব্যয় এড়ানো ও ক্রেতা ধরে রাখার জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানায় মানসম্মত মোবাইল ফোন সেট উৎপাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট উৎপাদন কর্মীদের চীনে প্রশিক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ থেকে বোঝা যায় প্রতিষ্ঠানটি প্রতিরোধমূলক ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে। কোনো সমস্যা সংঘটিত হওয়ার পূর্বেই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের লক্ষ্যে প্রতিরোধমূলক বা নিবারন ব্যয়ের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা মানসম্মত পণ্য উৎপাদনে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের লক্ষ্যে যে ধরনের ব্যয় করে তা মানসম্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর