“মি. P ও তাঁর বন্ধুর প্রয়োজনীয় পণ্য একই হলেও বিপণনের দৃষ্টিকোণ হতে এ দুটি পণ্যের ধরন কোনো অবস্থাতেই এক নয়।” বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "মি. P ও তার বন্ধুর প্রয়োজনীয় পণ্য একই হলেও বিপণনের দৃষ্টিকোণ হতে এ দুটি পণ্যের ধরন কোনো অবস্থাতেই এক নয়।"নিচে বক্তব্যটির যথার্থতা মূল্যয়ন করা হলোঃউদ্দীপকে মি. P সীমিত আয়ের একজন কর্মচারী। সামান্য বেতনে বেশ হিসেব করে তাকে সংসার চালাতে হয়।তথাপি আসন্ন কোরবানি ইদ উপলক্ষে তিনি কিস্তিতে একটি ফ্রিজ ক্রয়ের মনস্থির করলেন।ইদের একমাস বাকি থাকলেও তিনি বিভিন্ন শো রুমে গিয়ে নানান ধরনের ফ্রিজ দেখছেন, কোন মডেলটি তার জন্য উপযুক্ত হবে তা ভাবছেন। উদ্দীপক পর্যালোচনা করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, মি. P এর প্রয়োজনীয় ফ্রিজটি বিপণনের ভাষায় শপিং পণ্য। যে ভোগ্য পণ্য ক্রেতারা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে, বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে কেনে তাকে শপিং পণ্য বলে। পক্ষান্তরে, মি. P এর এক বন্ধু বহুজাতিক কোম্পানিতে আকর্ষণীয় বেতনে চাকরি করেন।বাসায় ফ্রিজ থাকা সত্বেও তিনি বিশেষ ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনবেন।এর কারণ হলো তিনি নিজেকে সকলের নিকট থেকে আলাদা ভাবতে পছন্দ করেন। এ থেকে সহজেই বোঝা যাচ্ছে, তিনি বিশিষ্ট পণ্য কিনতে চান। বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন, আকর্ষণীয় এবং উন্নত প্রযুক্তিনির্ভর পণ্যকে এককথায় বিশিষ্ট পণ্য হিসেবে বিবেচনা করা হয়। ভিন্নভাবে বলা যায়, যে পণ্যকে অন্য কোনো পণ্য থেকে সহজেই আলাদা করা যায় এবং ব্যয়বহুল হওয়া সত্ত্বেও ক্রেতারা কিনতে আগ্রহ প্রকাশ করে তাকে বিশিষ্ট পণ্য বলে। তাই বলা যায়, "মি. P ও তার বন্ধুর প্রয়োজনীয় পণ্য একই হলেও বিপণনের দৃষ্টিকোণ হতে এ দুটি পণ্যের ধরন কোনো অবস্থাতেই এক নয়।"
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মি. P ও তাঁর বন্ধুর প্রয়োজনীয় পণ্য একই হলেও বিপণনের দৃষ্টিকোণ হতে …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর