ত্রিমাত্রা ' নান্দনিক /রুচিসম্মত ডিজাইনের পণ্য উৎপাদন করে। তা নিচে ব্যাখা করা হলোঃ
যে পণ্য ডিজাইনে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে নতুন ডিজাইনকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয় তাকে রুচিসম্মত ডিজাইন বলা হয়। এক্ষেত্রে পণ্যের মান ঠিক রেখে পণ্যের রং, স্টাইল ও বাহ্যিক আকৃতি পরিবর্তন করা হয়।যেমনঃ পোশাক, কাস্টমাইজড শো পিছ ইত্যাদি।
উদ্দীপকে রবি,শশী ও রুমি মিলে 'ত্রিমাত্রা'নামে একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন।তারা দেশীয় সংস্কৃতির কথা মাথায় রেখে প্রচলিত ফ্যাশনের পাশাপাশি প্রতিবছর ইদ, দুর্গাপূজা,পহেলা বৈশাখ উপলক্ষে ক্রেতাদের ক্রয়ক্ষমতা, রুচি ও পছন্দ বিবেচনা করে আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পন্ন পোশাকের সমাহার ঘটান।
উদ্দীপক পর্যালোচনা করে বোঝা যাচ্ছে, 'ত্রিমাত্রা ' নান্দনিক /রুচিসম্মত ডিজাইনের পণ্য উৎপাদন করে।কারণ নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনের ক্ষেত্রে পণ্যের আকর্ষণীয়তার বিষয়টি প্রাধান্য পায়।
আর পেশাকের ক্ষেত্রে বেশি নান্দনিক /রুচিসম্মত পণ্য ডিজাইন করা হয়।