উদ্দীপকে মি. রাজিবের কারখানা অবস্থানকে গ্রাম্য অবস্থান বলা হবে।
শহরকে ভিত্তি না করে শহর থেকে একটু দূরে সুবিধাজনক স্থানে শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। প্রাচীনকাল হতে বিভিন্ন হস্তজাত ও কুটিরশিল্পের জন্য গ্রাম্য অবস্থান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। কম মূল্যে জমি গ্রহণের সুযোগ, স্থানীয় কাঁচামাল সংগ্রহের সুবিধা, সহজ মূল্যে শ্রমিক প্রাপ্তি, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি কারণে গ্রামেও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠে।
উদ্দীপকে মি. রাজিবের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। তিনি নিজের পারিবারিক জমিতে একটি বেতের আসবাবপত্র তৈরির কারখানা গড়ে তোলেন। ভৌগোলিকভাবে তার কারখানাটি গ্রামের দিকে অবস্থিত মূল শহর থেকে দূরে উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলে। তাই মি. রাজিবের কারখানা অবস্থানকে গ্রাম্য অবস্থান বলা হবে।