উদ্দীপকে বর্ণিত ক ও গ প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানটি জীবনযাত্রার মান উন্নয়নে অধিকতর ভূমিকা রাখে? উৎপাদন মাত্রা বিবেচনায় মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' ও 'গ' প্রতিষ্ঠানের মধ্যে 'ক' প্রতিষ্ঠানটি জীবনযাত্রার মান উন্নয়নে অধিকতর ভূমিকা রাখে। ২০১৬ সালের শিল্পনীতি অনুযায়ী 'ক' একটি বৃহদায়তন প্রতিষ্ঠান কারণ এর মূলধনের পরিমাণ ৫০ কোটির অধিক এবং শ্রমিকসংখ্যা ৩০০ জনের অধিক। এবং 'খ' একটি মাঝারি প্রতিষ্ঠান কারণ এর মূলধনের পরিমাণ ১৫ কোটি থেকে ৫০ কোটির মধ্যে এবং শ্রমিকসংখ্যা ১২১ থেকে ৩০০ জনের মধ্যে। জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে একটি মাঝারি প্রতিষ্ঠানের তুলনায় একটি বৃহদায়তন প্রতিষ্ঠান অধিক, ভূমিকা রাখে। কারণ এর দ্বারা বেশি লোকের কাজের সুযোগ তৈরি হয়, এখানে বেশি পরিমাণ মূলধন ঘূর্ণায়মান হয়, আয়তনের বিচারে এটি সবচেয়ে বড়, এর কাজের পরিধিও অনেক বেশি। চিরন্তন অস্তিত্ব, সীমিত দায়, আইনানুগ নিয়ন্ত্রণ, স্বল্পমূল্যে শেয়ার ক্রয়ের সুযোগ ইত্যাদি কারণে সকল ধরনের বিনিয়োগকারী র নিকট এটা অত্যন্ত আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায় উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি জীবনযাত্রার মান উন্নয়নে বেশি ভূমিকা রাখবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ক ও গ প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানটি জীবনযাত্র…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর