উদ্দীপকের আলোকে ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ডিজাইন পরিবর্তনের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: "বেলি কসমেটিক্স" নান্দনিক পণ্য ডিজাইন ব্যবহার করে। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষ সাধনের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ভোক্তার পছন্দ অপছন্দ বিবেচনা করে পণ্যের ডিজাইন করা হয়। এখানে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। উল্লেখিত উদ্দীপকে দেখা যায়, "বেলি কসমেটিক্স" ভোক্তার চাহিদা ও ক্রয় ক্ষমতা বিবেচনা করে বিভিন্ন ওজনের সাবান ভিন্ন ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় পূর্বের চেয়ে অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ৩০ লক্ষ টাকার লোকসান দিলেও ২০১৬ সালে ১ কোটি টাকা মুনাফা করে। তাই বলা যায়, "বেলি কসমেটিক্স" এর ডিজাইন পরিবর্তন অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ডিজাইন পরিবর্তনের যৌক্তিক…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর