“পণ্য ডিজাইন ক্রেতার চাহিদার ওপর নির্ভর করে।”- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন করার আগেই পণ্যের আকার, রং, ওজন, প্যাকেটসহ বিভিন্ন গুনাগুন ও বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে পণ্যের আকার নির্ধারণ করা হয়। ক্রেতাদের চাহিদার প্রকৃতি বিবেচনা করে পণ্যের রং ও ওজন ঠিক করা হয়। কেননা পণ্যের গুনাগুন, কার্যকারিতা,বিশ্বাসযোগ্যতা, স্থায়িত্ব ইত্যাদি বৈশিষ্ট্য সম্পন্ন ডিজাইনকৃত পণ্য ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবে। তাই বাজারমুখী উৎপাদন ব্যবস্থাপনায় ক্রেতার চাহিদা বিবেচনা করা হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“পণ্য ডিজাইন ক্রেতার চাহিদার ওপর নির্ভর করে।”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর