উদ্দীপকে উল্লিখিত 'একতা কৃষক সমিতি' প্রথমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কৃষক সমিতি প্রথমে 'সময়গত' উপযোগ সৃষ্টি করে। কোন দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। যেমন-উৎপাদিত আলু,পিয়াজ,টমেটো ইত্যাদি পন্য সামগ্রী হিমাগারে সংরক্ষণ করে সারাবছর ধরে বিক্রয় করা হয়। উদ্দীপকে একতা কৃষক সমিতি উৎপাদন মৌসুমে পিয়াজের দাম কমলেও অনুৎপাদন মৌসুমে অস্বাভাবিক ভাবে দাম বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টি চিন্তা করে উৎপাদন মৌসুমে অধিক পরিমাণে পিয়াজ সংগ্রহ করে রাখে। অতঃপর তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা রাখে। এই সংরক্ষণের ব্যবস্থা সময়গত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'একতা কৃষক সমিতি' প্রথমে 'সময়গত' উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'একতা কৃষক সমিতি' প্রথমে কোন ধরনের উপযোগ সৃষ্টি ক…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর