স্টার মেরিনার্স লিমিটেড-এর সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে যে বিন্যাস অনুসরণ করেছে তা কতটুকু কার্যকরী?— মূল্যায়ন কর।
উত্তর: 'স্টার মেরিনার্স লিমিটেড' সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে যে বিন্যাস অনুসরণ করেছে তা যথেষ্ট কার্যকরী। উদ্দীপকে 'স্টার মেরিনার্স লিমিটেড' এর অনুসরণকৃত বিন্যাসটি হলো স্থির অবস্থান বিন্যাস। যখন উৎপাদন ক্ষেত্রে নির্ধারিত স্থানে পণ্য স্থির থাকে এবং শ্রমিক, কাঁচামাল ও যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী উক্ত স্থানে নিয়ে এসে কাজ করে তখন তাকে স্থির বিন্যাস বলে। জাহাজ আকৃতিতে বড় এবং ভারী বস্তু তাই এটিকে প্রস্তুতের জন্য কর্মীদের যন্ত্রপাতি নিয়ে সেখানে যেতে হবে। ফলে এখানে স্থির বিন্যাস উপযুক্ত হবে। শ্রমিক-কর্মীরা জাহাজ নির্মাণ ডক-এর পাশেই অস্থায়ী শেডে অবস্থান করে। পাশেই নির্মাণসামগ্রী রাখার শেড রাখা হয়েছে। এতে তারা সহজেই তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে কারখানায় কাজ করতে পারে। জাহাজ নির্মাণের ক্ষেত্রে প্রতিনিয়ত ওয়েল্ডিং মেশিন, গ্যাস ও সিলিন্ডার দরকার হয় যা তাদের পাশেই রাখা হয়েছে ফলে তাদের সময় অপচয় কম হবে। তাই বলা যায় 'স্টার মেরিনার্স লিমিটেড' সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে যে বিন্যাস অনুসরণ করেছেন তা যথেষ্ট কার্যকরী।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
স্টার মেরিনার্স লিমিটেড-এর সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে যে বিন্যাস অনুসর…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর