“শ্রম দিলেও আলমের কাজ ও কর্মীদের কাজ এক নয়।”- শ্রমের ধরন উল্লেখপূর্বক মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মি. আলমের কাজ ও কর্মীদের কাজে ভিন্নতা রয়েছে। মি. আলম মালিক শ্রেণীর লোক আর কর্মীরা এখানে শ্রমিক হিসেবে গণ্য। সাধারণ যে কোন প্রতিষ্ঠানের মালিক শ্রেণীর লোকেরা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে বা বিভিন্ন সময় মূলধন সরবরাহ করে। আর কর্মীরা অর্থের বিনিময়ের শ্রম দিয়ে থাকে। মি. আলম ভালো উৎপাদন ও বিক্রয় করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাল সংগ্রহ ও প্রক্রিয়াজাত করেন। তার এই মিল গড়ে তুলতে অনেক মূলধনের প্রয়োজন হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় মি. আলম একজন মূলধন সরবরাহকারী। যিনি ব্যবসায় প্রতিষ্ঠানে মালিক শ্রেণীর একজন। তার প্রতিষ্ঠানের কর্মীরা তার নিকট অর্থের বিনিময় শ্রম দিয়ে থাকে। শ্রম দিলেও আলমের কাজ ও কর্মীদের কাজ এক নয়- এ উক্তিটির সাথে আমি একমত। কারণ আলম হল মালিক শ্রেণীর একজন। যিনি ব্যবসায়ী বিভিন্ন সময় মূলধন সরবরাহ করেন এবং ব্যবসায় পরিচালনায় অংশ নেন। অন্যদিকে তার প্রতিষ্ঠানের কর্মীরা যারা সেখানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়ে থাকে, তাই তাদের শ্রমিক বলা যেতে পারে। সুতরাং বলা যায়, মালিক ও শ্রমিক দুই -ই ভিন্ন সত্তা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“শ্রম দিলেও আলমের কাজ ও কর্মীদের কাজ এক নয়।”- শ্রমের ধরন উল্লেখপূর্…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর