সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে একতা কৃষক সমিতির অবদান মূল্যায়ন কর।
উত্তর: সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে একতা কৃষক সমিতির অবদান খুবই গুরুত্বপূর্ণ। কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং নিজেদের অর্থনৈতিক কল্যাণের জন্য যে সমিতি গঠন করা হয় তাকে কৃষক সমবায় সমিতি বলে। সমিতির মাধ্যমে কৃষকরা মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে। উদ্দীপকে একতা কৃষক সমবায় সমিতি উৎপাদন মৌসুমে পেঁয়াজ সংরক্ষণ করে অনুৎপাদন মৌসুমে ন্যায্য মূল্যে ক্রেতাদের নিকট সরবরাহ করে। সমিতির সদস্য রায় সমিতির যাবতীয় কার্য সম্পাদন করে। ফলে তাদের খরচ কম হওয়ায় তাদের লাভের পরিমাণ বেশি হয়।সমিতির সদস্যরা লাভ লোকসান সমানভাবে ভাগ করে নেন। এতে সমিতির সদস্যদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানেরও উন্নতি হচ্ছে। উদ্দীপকের কৃষক সমিতির মাধ্যমে সমিতির সদস্যদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কারণ একটা সময় ছিল যখন পন্য উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত সমস্ত কাজের মধ্যস্থ ব্যবসায়ীদের হস্তক্ষেপ ছিল। এতে করে তাদের লাভের বড় অংশই মধ্যস্থ ব্যবসায়ীদের দিয়ে দিতে হতো। অথচ এখন সমিতির মাধ্যমে পণ্য উৎপাদন ও বিক্রয় করছে। যা লাভ হচ্ছে তা তারা নিজেরাই ভাগ করে নিচ্ছে। এতে সমিতির সদস্যদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাই বলা যায়, সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে একতা কৃষক সমিতির অবদান গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে একতা কৃষক সমিতির অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর