আলম সাহেবের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: আলম সাহেবের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত। যে প্রক্রিয়ায় উৎপাদনের বিভিন্ন উপাদানকে একত্র করা হয় তাকে সংগঠন বলা হয়। সংগঠন উৎপাদনের অনন্য উপকরণ যেমন- ভূমি, শ্রম, মূলধন উপাদান গুলো একত্র করার মাধ্যমে উৎপাদন কাজ সম্পাদন করে। অর্থাৎ সংগঠন উৎপাদনের উপকরণগুলোকে সমন্বয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যে অর্জনে গতি সঞ্চার করে। উদ্দীপকে জনাব আলম ব্যবসায়ের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে অধিক উৎপাদন ক্ষমতার সম্পন্ন মেশিন ক্রয় করেন এবং কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। তাই বলা যায়, জনাব আলম একজন সংগঠক এবং তিনি উৎপাদনের সংগঠন উপাদান হিসেবে কাজ করছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আলম সাহেবের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর