মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।
উত্তর: মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপ হলো 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ'; যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো শনাক্ত করার কার্যকে গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ বলে। কোনো ব্যবসায়ের জন্য অবস্থান নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ চিহ্নিতকরণ করা আবশ্যক । কেননা ব্যবসায় অবস্থানের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে। ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। যেকোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানে ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে, ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে, কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে। তাই উদ্দীপকের মি: হাসান ব্যবসায় স্থাপন করার পূর্বে ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। তাই বলা যায়, মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ' সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃ…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর