উৎপাদন ক্ষমতার ধরন উল্লেখপূর্বক সাকুরা সিমেন্ট কারখানার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের উপায় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে সাকুরা সিমেন্ট কারখানা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। স্বাভাবিক অবস্থায় কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। এ ধরনের ব্যবস্থাপনা, উৎপাদন ক্ষমতায় যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক-কৰ্মী, প্রচেষ্টা ইত্যাদির সর্বোচ্চ ক্ষমতা বিবেচনা করা হয় । উদ্দীপকে সাকুরা সিমেন্ট কারখানা ৩০টি মেশিন ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করছে। উক্ত ৩০টি মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ কোটি একক। বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় মেশিনগুলো অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে। এতে প্রায়ই মেশিনগুলো নষ্ট হয়ে উৎপাদন কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণে সাকুরা সিমেন্ট কারখানার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অনেক সময় নির্ধারিত লক্ষ্যমাত্র অর্জন করা সম্ভব হচ্ছে না। উদ্দীপকের বর্তমান পরিস্থিতিতে সাকুরা সিমেন্ট কারখানার উচিত তাদের উৎপাদন কাজ বাস্তবায়নে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা। এ ধরনের উৎপাদন ক্ষমতা জরুরি প্রয়োজনে খুবই কম সময়ের জন্য ব্যবহার করা হয়। কেননা এ ধরনের উৎপাদন ক্ষমতা দীর্ঘ সময় ব্যবহার করা যায় না, এতে পণ্য বা সেবার মানের অবনতি ঘটে। তাই আমি মনে করি, উদ্দীপকের বর্তমান পরিস্থিতে সাকুরা সিমেন্ট কারখানাটি সীমিত সময়ের জন্য সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে তাদের লক্ষ্যমাত্র অর্জন করতে সক্ষম হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদন ক্ষমতার ধরন উল্লেখপূর্বক সাকুরা সিমেন্ট কারখানার নির্ধারিত ল…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর