উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি রিটেইল লে-আউট অনুসরণ করেছে। যে বিন্যাস ব্যবস্থার মাধ্যমে খুচরা বিক্রয়কেন্দ্রের পণ্য ও অন্যান্য সাজসরঞ্জাম সাজিয়ে রাখা যায় তাকে রিটেইল লে-আউট বলে। এ বিন্যাসের মূল উদ্দেশ্য হলো বিক্রয়কেন্দ্রে পণ্য ও কর্মচারী চলাচলের পাশাপাশি আগত ক্রেতাদের সহজ আগমন ও প্রস্থান। এ ধরনের লে- আউটে খুচরা দ্রব্য বিক্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় । উদ্দীপকে 'সাবা গ্রুপ' সিলেট শহরের প্রাণকেন্দ্রে বহুতলবিশিষ্ট একটি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপন করেছে। স্টোরটির প্রত্যেক তলায় পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পৃথক পৃথক পণ্যের বিক্রয়ের ব্যবস্থা আছে। ফলে ক্রেতারা ঝামেলামুক্তভাবে তাদের চাহিদামতো পণ্য ক্রয় করে অত্যন্ত সন্তুষ্ট। তাদের এই ব্যবসায় কার্যক্রমের সাথে রিটেইল লে- আউটের মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি রিটেইল লে-আউট অনুসরণ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে? ব্যাখ…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর