উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশের মোট জাতীয় উৎপাদন নির্ণয় কর।
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজারমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে । উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশের মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা হলো : এখানে, GNP = মোট জাতীয় উৎপাদন C = মোট ভোগ ব্যয় ৩,০০০ কোটি ডলার i = মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় ৩,০০০ কোটি ডলার G = মোট সরকারি ব্যয় ২,০০০ কোটি ডলার x = মোট রফতানি ৩,০০০ কোটি ডলার M = মোট আমদানি ২,০০০ কোটি ডলার আমরা জানি, GNP = C + I + G+ (X - M ) = ৩,০০০ + ৩,০০০ + ২,০০০ + (৩,০০০ - ২,০০০) = ৮,০০০ + ১,০০০ = ৯,০০০ কোটি ডলার উদ্দীপকের প্রতিষ্ঠানের মোট জাতীয় উৎপাদন ৯,০০০ কোটি ডলার।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশের মোট জাতীয় উৎপাদন নির্ণয় কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর