“উৎপাদন ক্ষমতা কর্মীদের অদক্ষতার কারণে হ্রাস পায়।”- ব্যাখ্যা কর।
উত্তর: কোনো একটি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে উৎপাদনকার্য পরিচালনা করে যে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, তাকে উৎপাদন ক্ষমতা বলে। দক্ষতা বলতে কম সময় ও অর্থ ব্যয়ে অধিক কাজ সম্পাদন করার সামর্থ্যকে বোঝায়। কিন্তু দক্ষতার অভাবে প্রতিষ্ঠানের অর্থ ব্যয় ও সময় ব্যয় উভয়ই বৃদ্ধি পায়। তাই কোনো প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ায় অদক্ষ ও অযোগ্য কর্মী নিয়োগ দিলে উৎপাদন ক্ষমতা হ্ৰাস পায়। আবার উৎপাদন প্রক্রিয়ায় নতুন প্রযুক্তি ব্যবহার করা হলে পুরাতন কর্মীরা নতুন প্রযুক্তি ব্যবহারে অদক্ষতার পরিচয় দেয়। ফলে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তাই বলা যায়, উৎপাদন ক্ষমতা কর্মীদের অদক্ষতার কারণে হ্রাস পায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“উৎপাদন ক্ষমতা কর্মীদের অদক্ষতার কারণে হ্রাস পায়।”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর