উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন কোন ধরনের উৎপাদন ক্ষমতার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার অন্তর্ভুক্ত । যখন কেবল যন্ত্রের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে । সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় যেখানে উৎপাদনের সাথে জড়িত সকল উপাদানকে বিবেচনা করা হয়; সেখানে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় শুধু যন্ত্রের উৎপাদন ক্ষমতাকে বিবেচনা করা হয়। উদ্দীপকে সাকুরা সিমেন্ট কারখানা ৩০ টি মেশিন ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করছে। উক্ত ৩০টি মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ কোটি একক। বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় মেশিনগুলো অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে। এতে প্রায়ই মেশিনগুলো নষ্ট হয়ে উৎপাদন কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এক্ষেত্রে উদ্দীপকের প্রতিষ্ঠানের কেবল মেশিনের উৎপাদন ক্ষমতার প্রতি গুরুত্ব দিয়েছে, যা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন কোন ধরনের উৎপাদন ক্ষমতার অন্…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর