২০১৭ সালে আজম ইলেকট্রনিক্স ওয়ারেন্টি ব্যয় বাবদ ১০ লক্ষ টাকা নির্ধারণ করেছে তা কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: ২০১৭ সালে আজম ইলেকট্রনিক্স ওয়ারেন্টি বাবদ ১০ লক্ষ টাকা নির্ধারণ করেছে তা বাস্তবসম্মত বলে আমি মনে করি। কারখানায় চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য ক্রেতার কাছে সরবরাহের পর যদি ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, তা সমাধানের জন্য প্রতিষ্ঠানকে যে ব্যয় করতে হয় তা বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এবার মূলত ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। উদ্দীপকে আজম ইলেকট্রনিক্স বিশ্বখ্যাত একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রেতাকে প্রত্যাশিত মোবাইল সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণ বিভাগ খুলেছে। এছাড়াও কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে। উৎপাদনে কিছু ত্রুটি থাকায় ২০১৭ সালে ওয়ারেন্টি বাবদ ১০ লক্ষ টাকা ব্যয় ধার্য করে এবং কর্মীদের অতিরিক্ত বোনাসের ব্যবস্থা করে। যাতে ক্রেতা মোবাইল কিনার পর যে সমস্যার সম্মুখীন হয় তার সহজে দূর করতে পারে এমন কর্মীরা উৎসাহের সাথে ক্রেতার প্রদান করতে পারে। উদ্দীপকে মোবাইল কোম্পানিটি ক্রেতার আস্থা অর্জনের জন্য ওয়ারেন্টি সেবা প্রদান করে থাকে। উক্ত সময়ের মধ্যে বিক্রীত পণ্যের অনুরূপ সমস্যা দেখা দিলে কোম্পানি বিনামূল্যে মেরামত করে দেয়। মেরামতের এই কাজটি বিক্রয়োত্তর সেবার অন্তর্ভুক্ত। ক্রেতা সাধারণ এরূপ সেবা পেয়ে সন্তুষ্টি লাভ করে এবং কোম্পানির প্রতি আকৃষ্ট হয়। এ ধরনের কাজের জন্য বিক্রেতা প্রতিষ্ঠানটির বেশ কিছু ব্যয় নির্বাহ করতে হয়। তবে বিক্রয়োত্তর সেবা প্রদানে ব্যয় সংঘটিত হয়ে সাময়িকভাবে প্রতিষ্ঠানের মুনাফান পরিমাণ হ্রাস পেলেও এবার দ্বারা একদিকে যেমন ক্রেতা সন্তুষ্টি অর্জন হয় অন্যদিকে তেমন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় যা ক্রেতা আকৃষ্ট করতে সহায়ক। তাই উক্ত ব্যয়টি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
২০১৭ সালে আজম ইলেকট্রনিক্স ওয়ারেন্টি ব্যয় বাবদ ১০ লক্ষ টাকা নির্ধার…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর