মি. শাহীন পণ্যের মাননিয়ন্ত্রণের প্রতিটি পর্যায় অত্যন্ত যত্নসহকারে পর্যবেক্ষণ করেন- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মি.শাহিন পণ্যের মান নিয়ন্ত্রণের প্রতিটি পর্যায়ে অত্যন্ত যত্ন সহকারে পর্যবেক্ষণ করেন- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ। উৎপাদিত পন্যের মান নিয়ন্ত্রণ করা মান ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ। আর ক্রেতার প্রত্যাশা বা চাহিদা পূরণের জন্য পণ্যের মান নির্ধারণ প্রয়োজন। শুধু মানের দিক দিয়ে পণ্য ভালো হলেই চলে না, ক্রেতার কাছে আকর্ষণীয় হতে হয়। এজন্য নকশা করতে হয় জামান ব্যবস্থাপনার আরেকটি কাজ। উদ্দীপকে শাহীন এমবিএ শেষ করে মান ব্যবস্থাপক হিসেবে একটি পোশাক কারখানায় যোগদান করেন। সম্প্রীতি তিনি মান ব্যবস্থাপনার ওপর জাপান থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তাই মান ব্যবস্থাপনায় ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য পণ্যের সঠিক মান নিশ্চিত করতে পরিদর্শন টিম তৈরি করেন যারা সপ্তাহে একবার উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করে। এর ফলে শাহিনের কারখানায় উৎপাদিত পণ্য সঠিক মানসম্পন্ন হয় এবং বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এভাবে তিনি প্রতিষ্ঠান সফলতা অর্জন করেন। পরিশেষে বলা যায়, মি.শাহীন এর সফলতার পেছনে রয়েছে মান ব্যবস্থাপনার পরিদর্শন কার্যক্রমটি যথাযথ অনুসরণে প্রাতিষ্ঠানিক সফলতার মূল মন্ত্র। তাই উক্তিটি যথার্থ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. শাহীন পণ্যের মাননিয়ন্ত্রণের প্রতিটি পর্যায় অত্যন্ত যত্নসহকারে প…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর