“শ্রম পচনশীল”- ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, শ্রম পচনশীল। মানুষের শারীরিক, মানসিক ও বুদ্ধি ভিত্তিক কর্ম প্রচেষ্টা যা পণ্য উৎপাদন কার্যে ব্যবহার করে অর্থ বা আয় উপার্জন করা হয় তাই হলো শ্রম। উৎপাদনের অন্যান্য উপাদান যেমন- ভূমি ও মূলধন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা গেলেও শ্রমিকের শ্রম কখনো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় না। শ্রমিক যখন শ্রম প্রদান করে তখনই তার উপযোগিতা লাভ করা যায়। শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতা যতই অপরিহার্য হোক না কেন, তার অনুপস্থিতিতে তা নিঃশেষ হয়ে যায়। তাই শ্রমকে সংরক্ষণ করা যায় না বলে এটি পচনশীল।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“শ্রম পচনশীল”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর