তুমি কি মনে কর, মিসেস বিউটি রানী রায়ের গৃহীত সিদ্ধান্ত বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে যৌক্তিক? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মিসেস বিউটির পরিকল্পনা অনুযায়ী পণ্য ডিজাইনের ধারণাটি রুচিসম্মত ডিজাইন হওয়ায় তা অবশ্যই বিক্রয় বৃদ্ধিতে অবদান রাখে বলে আমি মনে করি। যে পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতা সাধারণের নিকট আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে তাকে রুচি সম্মত ডিজাইন বলে। উদ্দীপকে মিসেস বিউটি রানী চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি বেশ কয়েক বছর যাবৎ চিপস বাজারজাত করছেন। সম্প্রীতি বিক্রয় কমে যাওয়ায় তিনি চিপসের রং,আকার, প্যাকেজ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। এটি পণ্যের নান্দনিক ডিজাইনের সাথে সংশ্লিষ্ট। এতে পণ্যের ব্যবহারের দিক থেকে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন হয় না।এর ফলে গ্রাহকের কাছে পণ্যের গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয়ের বৃদ্ধি ঘটেছে। তাই বলা যায়, মিসেস বিউটি রানীর পরিকল্পনা অনুযায়ী পণ্য ডিজাইনের ধারণাটি বিক্রয় বৃদ্ধিতে অবদান রাখছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, মিসেস বিউটি রানী রায়ের গৃহীত সিদ্ধান্ত বিক্রয় বৃদ্ধ…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর