দেশের কর্মসংস্থান সৃষ্টিতে মিসেস লাকীর উদ্যোগটি কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: দেশের কর্মসংস্থান সৃষ্টিতে মিসেস লাকীর উদ্যোগটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মেশিনের উৎপাদন কাজ সম্প্রসারণের ফলে কারখানায় প্রতিটি ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে মিসেস লাকি নাটোরে একটি আমের জুস কারখানা স্থাপন করেন। 2 লক্ষ টাকা ব্যয় তিনি জাপান থেকে জুস তৈরির মেশিন ক্রয় করেন। নতুন মেশিন ক্রয় করায় উৎপাদন ক্ষমতা অন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যার জন্য মিসেস লাকি আরো ২৫০ জন শ্রমিক নিয়োগ করেন। এতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মূলধন নিয়ে নতুন মেশিন ক্রয় করায় কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। উৎপাদনশীলতার বিভিন্ন ক্ষেত্রে নতুন ভাবে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে যা সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বলা যায়, দেশের কর্মসংস্থান সৃষ্টিতে মিসেস লাকির উদ্যোগটি অবদান রাখে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দেশের কর্মসংস্থান সৃষ্টিতে মিসেস লাকীর উদ্যোগটি কতটুকু ভূমিকা রাখবে…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর