তুমি কি মনে কর নতুন আবিষ্কৃত যন্ত্রটি মুকুল অ্যান্ড ব্রাদার্সকে প্রতিযোগিতামূলক সুবিধা দিবে? যুক্তিসহ লেখ।
উত্তর: উৎপাদন ডিজাইনের মাধ্যমে নতুন আবিষ্কৃত যন্ত্রটি মুকুল অ্যান্ড ব্রাদার্সকে প্রতিযোগিতামূলক সুবিধা দিবে বলে আমি মনে করি। কোনো পণ্যের ডিজাইনকে বাস্তবায়ন করার জন্য উৎপাদন প্রক্রিয়ায় নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করাকে উৎপাদন ডিজাইন বলে। এ ধরনের মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের ওপর অধিক গুরুত্বারোপ করা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের ক্ষেত্রে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় বা কম্পিউটারাইজ পদ্ধতি ব্যবহার করে। উদ্দীপকে মুকল অ্যান্ড ব্রাদার্স বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি উৎপাদন ও বাজারজাতকরণ করে। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি খুব একটা সুবিধা করতে পারছে না। তাই প্রতিষ্ঠানটি কৃষকদের উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস হবে এমন একটি যন্ত্র তৈরি করেছেন। যন্ত্রটির মাধ্যমে একসঙ্গে ধান কাটা, মাড়াই ও রোপণ করা যাবে। মুকুল অ্যান্ড ব্রাদার্স দ্রুত যন্ত্রটি তৈরি করে ক্রেতাদের হাতে দিতে চাইছে। উৎপাদন ডিজাইনের মাধ্যমে মুকুল অ্যান্ড ব্রাদার্স তাদের উৎপাদিত নতুন যন্ত্রটি ক্রেতাদের হাতে দিতে চাইছে। এধরনের ডিজাইনের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন করা যায়। এর ফলে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য গ্রাহকদের নিকট অধিক সমাদৃত হয় এবং প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয়। সুতরাং আমি মনে করি, উৎপাদন ডিজাইনের মাধ্যমে নতুন আবিষ্কৃত যন্ত্রটি মুকুল অ্যান্ড ব্রাদার্সকে প্রতিযোগিতামূলক সুবিধা দিবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর নতুন আবিষ্কৃত যন্ত্রটি মুকুল অ্যান্ড ব্রাদার্সকে প্র…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর