মেশিনটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা কতটা যৌক্তিক বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের মেশিনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারকল্পে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সম্পূর্ণ যৌক্তিক। স্বাভাবিক অবস্থায় কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। এ ধরনের উৎপাদন ক্ষমতায় যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক-কর্মী, ব্যবস্থাপনা প্রচেষ্টা ইত্যাদির সর্বোচ্চ ক্ষমতা বিবেচনা করা হয়। উদ্দীপকে এস. কে গ্রুপ বিদেশ থেকে একটি উৎপাদনকারী মেশিন আমদানি করল। মেশিনটির গায়ে দৈনিক উৎপাদন ক্ষমতা ৫,০০০ কেজি লেখা থাকলেও মেশিনটি প্রতিদিন ৩,৫০০ কেজি উৎপাদন করতে সক্ষম হয়েছে। এমতাবস্থায় এস. কে গ্রুপ মেশিনটির উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে পরিকল্পনা গ্রহণ করেছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের বর্তমান পরিস্থিতিতে উৎপাদন কাজ বাস্তবায়নে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ ধরনের উৎপাদন ক্ষমতা জরুরি প্রয়োজনে খুবই কম সময়ের জন্য ব্যবহার করা হয়। কেননা এ ধরনের উৎপাদন ক্ষমতা দীর্ঘ সময় ব্যবহার করা যায় না, এতে পণ্য বা সেবার মানের অবনতি ঘটে। তাই প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা বিবেচনায়, উদ্দীপকের মেশিনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারকল্পে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মেশিনটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছ…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর