উদ্দীপকে প্রতিষ্ঠানটির মামলা জনিত খরচ কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানের মামলা ব্যায় হলো বাহ্যিক ব্যর্থতার ব্যয়। ক্রেতা কর্তৃক পণ্য বা সেবা গ্রহণের পর যে ব্যয় উদঘাটিত হয় তাকে বাহ্যিক ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয় বলে। লিখিত চুক্তির মাধ্যমে ক্রেতাদের গ্যারান্টি প্রদান করা হয় আর যদি ত্রুটিপূর্ণ পণ্যের কারণে ক্রেতা সন্তুষ্ট না হন বা কোন কারনে আঘাতপ্রাপ্ত হলে তাকে মামলা দেয় বলে। এর ফলে প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়। উদ্দীপকে দেখা যায়, সানি ইলেকট্রনিক্স টিভি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। তারা ছোটদেরকে গ্যারান্টি দিয়ে পণ্য বিক্রি করেন। গ্যারান্টি অনুযায়ী টিভি না দিতে পারায় ক্রেতারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। আর এ মামলার ফলে প্রতিষ্ঠানের যে ব্যয় হয় তা বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা বিচ্যুতি ব্যয়। তাই বলা যায় যে, উদ্দীপকে প্রতিষ্ঠানটির মামলাজনিত ব্যয় হলো বাহ্যিক বিচ্যুতি ব্যয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির মামলা জনিত খরচ কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর