জনাব এনামুলের ডায়াগনস্টিক সেন্টারটি কোন মাত্রার প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব এনামুলের ডায়াগনস্টিক সেন্টারটি সেবামূলক ক্ষুদ্র এন্টারপ্রাইজ। স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ (ভূমি ও কারখানা দালান বাদে) ১০ লাখ টাকা থেকে ২ কোটির মধ্যে সীমাবদ্ধ থাকে এবং শ্রমিক সংখ্যা ১৬ জন থেকে ৫০ জন জনের মধ্যে হয়, তাকে সেবামূলক ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে। উদ্যোক্তা নিজেই সাধারণত এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। তাই যেকোনো পরিস্থিতিতে উদ্যোক্তা খুব সহজে ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সফলতা অর্জন করতে পারে। উদ্দীপকে জনাব এনামুল ৫০ লক্ষ টাকা ব্যয়ে 'সান্ত্বনা ডায়াগনস্টিক' নামে ৫ তলা বিশিষ্ট একটি ডায়াগনস্টিক সেন্টার তৈরি করেন। তিনি তার সেন্টারে ১ কোটি টাকার রোগ নির্ণয় যন্ত্রপাতি ক্রয় করেন। কর্মকর্তা, নার্স এবং টেকনিশিয়ান হিসেবে ২৫ জন ব্যক্তি নিয়োগ দেন । মূলধন ও কর্মীর সংখ্যা বিবেচনায় তার ডায়াগনস্টিক সেন্টারটি ক্ষুদ্র এন্টারপ্রাইজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব এনামুলের ডায়াগনষ্টিক সেন্টারটি সেবামূলক ক্ষুদ্র এন্টারপ্রাইজ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব এনামুলের ডায়াগনস্টিক সেন্টারটি কোন মাত্রার প্রতিষ্ঠান? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর