উদ্দীপকে জনাব এনামুলের রোগী বাড়লে নিরীক্ষা ফিস কমানোর চিন্তাভাবনা কি যুক্তিসঙ্গত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব এনামুলের রোগী বাড়লে নিরীক্ষা ফিস কমানোর চিন্তাভাবনাটি মিতব্যয়ী উৎপাদন মাত্রাকে নির্দেশ করে, যা প্রতিষ্ঠানের জন্য যুক্তিযুক্ত। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একক প্রতি গড় উৎপাদন ব্যয় নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকার প্রক্রিয়াকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। মিতব্যয়ী উৎপাদন মাত্রা উৎপাদন প্রক্রিয়ার সর্বোত্তম কার্য পরিচালনার স্তরকে নির্দেশ করে। এখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। উদ্দীপকে জনাব এনামুল ৫০ লক্ষ টাকা ব্যয়ে 'সান্ত্বনা ডায়াগনস্টিক' নামে ৫ তলা বিশিষ্ট একটি ডায়াগনস্টিক সেন্টার তৈরি করেন। তিনি তার সেন্টারে ১ কোটি টাকার রোগ নির্ণয় যন্ত্রপাতি ক্রয় করেন। কর্মকর্তা, নার্স এবং টেকনিশিয়ান হিসেবে ২৫ জন ব্যক্তি নিয়োগ দেন । রোগীর চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। জনাব এনামুলের ধারণা রোগী বাড়লে তিনি পরীক্ষা-নিরীক্ষা ফিস কমাতে পারবেন। উদ্দীপকে জনাব এনামুলের চিন্তাভাবনাটি মিতব্যয়ী উৎপাদন মাত্রা ধারণার সাথে সম্পৃক্ত। এ ধরনের মাত্রায় ধারণা করা হয় উৎপাদন বাড়লে একক প্রতি উৎপাদন ব্যয় কমতে থাকে। ঠিক তেমনি জনাব এনামুলের ডায়াগনস্টিক সেন্টারে রোগীর সংখ্যা বাড়লে পরীক্ষা- নিরীক্ষার ফিস কমবে। এতে তার পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে। এর ফলে তার প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং ব্যবসায়ে সফলতা অর্জন করবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব এনামুলের রোগী বাড়লে নিরীক্ষা ফিস কমানোর চিন্তাভাবনা …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর