উল্লিখিত উদ্দীপকে জনাব রশিদ খানের প্লাস্টিক কারখানার উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে জনাব রশিদ খানের প্লাস্টিক কারখানার উৎপাদন ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। স্বাভাবিক অবস্থায় কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। এ ধরনের উৎপাদন ক্ষমতায় যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক-কর্মী, ব্যবস্থাপনা প্রচেষ্টা ইত্যাদির সর্বোচ্চ ক্ষমতা বিবেচনা করা হয়। উদ্দীপকে জনাব রশিদ খান খান প্লাস্টিক ইন্ডস্ট্রিজ লি.' নামে একটি প্লাস্টিক কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদনের সকল উপকরণ যথাযথভাবে ব্যবহার করে বিগত কয়েক বছর যাবৎ সর্বোচ্চ পরিমাণ প্লাস্টিক পণ্য উৎপাদন করেন। আর প্রতিষ্ঠানে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে জনাব রশিদ খানের প্লাস্টিক কারখানার উৎপাদন ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে জনাব রশিদ খানের প্লাস্টিক কারখানার উৎপাদন ক্ষমতা …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর