“জনাব হেলালের ব্যবসায় সফলতার প্রধান প্রভাবক হলো সঠিক অবস্থান নির্বাচন” – যুক্তিসহ ব্যাখ্যা কর
উত্তর: জনাব হেলালের ব্যবসায় সফলতার প্রধান প্রভাবক হলো সঠিক অবস্থান নির্বাচন - উক্তিটি যৌক্তিক। যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। ব্যবসায়ের প্রতিষ্ঠান স্থাপনের জন্য যোগাযোগ ব্যবস্থা, ভূমি, কাঁচামাল, শক্তি সম্পদের সহজপ্রাপ্যতা, শ্রমিক সরবরাহ, জলবায়ু, ক্রেতাদের নৈকট্য, নিরাপত্তা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। কারণ উপযুক্ত স্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের সাফল্য নির্ভরশীল। উদ্দীপকে জনাব হেলাল পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানির লক্ষ্যে 'ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে' একটি ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন। অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বেশি সুযোগ-সুবিধা থাকায় জনাব হেলালের পক্ষে বিদেশে পণ্য রপ্তানি করা সহজ হয়। দীর্ঘদিন এভাবে ব্যবসায়িক কার্যসম্পাদনের ফলে তার ব্যবসায়ে সফলতা আসে। তাই তিনি তার ব্যবসায়টিকে সম্প্রসারিত করার চিন্তা করছেন। যে কোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানের ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে ক্রেতার সমাগম হবে বা যোগাযোগ ব্যবস্থা ভালো হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি বা যোগাযোগ ব্যবস্থা উন্নত তা বিবেচনা করতে হবে। উদ্দীপকের জনাব হেলাল এ বিষয়গুলো চিন্তা করে ব্যবসায় স্থাপন করেন এবং তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। তাই বলা যায়, জনাব হেলালের ব্যবসায় সফলতার প্রধান প্রভাবক হলো সঠিক অবস্থান নির্বাচন- উক্তিটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“জনাব হেলালের ব্যবসায় সফলতার প্রধান প্রভাবক হলো সঠিক অবস্থান নির্ব…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর