শিল্প এলাকা বলতে কী বোঝায়?
উত্তর: নির্দিষ্ট পরিকল্পনাধীনে বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান একত্রে একস্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে। শিল্প এলাকা স্থাপনের এরূপ পরিকল্পনা মূলত সরকার কর্তৃক গৃহীত হয়। এজন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধাদির ব্যবস্থা সরকারকে করতে হয়। আমাদের দেশে বিসিক শিল্প নগরী, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড), ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রভৃতি এরূপ এলাকার উদাহরণ। সাধারণত শহরের সন্নিকটে, সহজ যোগাযোগ স্থলে এরূপ শিল্প এলাকা গড়ে তোলা হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
শিল্প এলাকা বলতে কী বোঝায়?
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর