হাতিম কোম্পানির সাফল্য লাভে বিন্যাস পদ্ধতি কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: হাতিম কোম্পানির সাফল্য লাভে প্রক্রিয়া বিন্যাস পদ্ধতিটি যৌক্তিকতাপূর্ণ বলে আমি মনে করি। প্রক্রিয়া বিন্যাস ব্যবস্থায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সমজাতীয় কাজকে সমবিভাগে ভাগ করা হয়। এ ধরনের বিন্যাসে মেশিন এবং কর্মীদের কাজ সম্পন্নের ভিত্তিতে একত্রীকরণ করা হয়। প্রক্রিয়া বিন্যাসে প্রতিষ্ঠানের প্রতিটি কাজকেই কাজের পর্যায়ক্রম অনুসারে বিভিন্ন বিভাগ ও যন্ত্রপাতিকে বিভক্ত করা হয়। এর ফলে প্রতিষ্ঠানের প্রতিটি স্তরের সম্পাদিত কাজই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। উদ্দীপকের হাতিম কোম্পানি লিমিটেড একটি আধুনিক আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রক্রিয়া বিন্যাস পদ্ধতি ব্যবহার করে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম ব্যয়ের মাধ্যমে ফরমায়েশ অনুযায়ী আসবাবপত্র সরবরাহ করতে পারে। প্রক্রিয়া বিন্যাস একটি সময় ও অর্থ সাশ্রয়ী কারখানা বিন্যাস পদ্ধতি, যা হাতিম কোম্পানি এর আসবাবপত্র নির্দিষ্ট সময়ে উৎপাদনের মাধ্যমে ফরমায়েশ অনুযায়ী সরবরাহ করতে ভূমিকা রেখেছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রির পরিমাণ বেড়েছে। তাছাড়া এ পদ্ধতি ব্যবহারের ফলে উৎপাদন ব্যয় কম হয়। এতে ক্রেতারা স্বল্পমূল্যে পণ্য পেয়েছে, যা বিক্রি বাড়িয়েছে। এ পদ্ধতিতে সমজাতীয় কাজগুলো পাশাপাশি সম্পন্ন হওয়ায় প্রতিষ্ঠানের সাংগঠনিক কার্যক্ষমতা বেড়েছে। সুতরাং হাতিম কোম্পানির সাফল্য লাভে প্রক্রিয়া বিন্যাস পদ্ধতিটি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
হাতিম কোম্পানির সাফল্য লাভে বিন্যাস পদ্ধতি কতটা যৌক্তিক বলে তুমি মন…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর