হাতিম কোম্পানির বিন্যাস পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: হাতিম কোম্পানির বিন্যাসের পদ্ধতিটি হলো প্রক্রিয়া বিন্যাস। প্রক্রিয়া বিন্যাস ব্যবস্থায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সমজাতীয় কাজকে সমবিভাগে ভাগ করা হয়। এ ধরনের বিন্যাসে মেশিন এবং কর্মীদের কাজ সম্পন্নের ভিত্তিতে একত্রীকরণ করা হয়। প্রক্রিয়া বিন্যাসে প্রতিষ্ঠানের প্রতিটি কাজকেই কাজের পর্যায়ক্রম অনুসারে বিভিন্ন বিভাগ ও যন্ত্রপাতিকে বিভক্ত করা হয়। এর ফলে প্রতিষ্ঠানের প্রতিটি স্তরের সম্পাদিত কাজই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। উদ্দীপকের হাতিম কোম্পানি লিমিটেড একটি আধুনিক আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের একটি বিভাগে ড্রইং, একটিতে কাটিং, অন্যটিতে ফিনিশিং কার্যসম্পাদন করার জন্য কর্মী ও যন্ত্রের বিন্যাস ঘটানো হয়েছে। প্রতিষ্ঠানের উক্ত বিন্যাস পদ্ধতিটির সাথে প্রক্রিয়া বিন্যাসের মিল রয়েছে। তাই বলা যায়, হাতিম কোম্পানির বিন্যাসের পদ্ধতিটি হলো প্রক্রিয়া বিন্যাস।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
হাতিম কোম্পানির বিন্যাস পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর