পণ্য ডিজাইনের কোন স্তরের যথাযথ অনুসরণ না করায় উদ্দীপকের প্রতিষ্ঠান সফল হয়নি বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: পন্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরের যথাযথ অনুসরণ না করায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফল হয়নি বলে আমি মনে করি। ধারণা উন্নয়ন হলো,পণ্য ডিজাইনের জন্য ভোক্তা জরিপ ও গবেষণা, ক্রেতা চাহিদা রুচি আকাঙ্ক্ষা, গবেষণা ও উন্নত বিভাগের পরামর্শ, হাজার গবেষণা, পণ্য ডিজাইন এর ধরন, পণ্য ডিজাইনের ব্যবহৃত পদ্ধতি, অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন সংক্রান্ত তৎপরতা ইত্যাদি বিষয় জ্ঞান। ধারণা উন্নয়নের মধ্য দিয়ে উদ্যোক্তা বা উৎপাদক বুঝতে পারেন কোন ধরনের ডিজাইন ক্রেতার জন্য উপযুক্ত হবে এবং কোন পণ্য ডিজাইন তার জন্য লাভজনক হবে। তাই এ পর্যায়ে উদ্যোক্তা বা উৎপাদককে কোন ডিজাইনের বিভিন্ন বিষয়ের ধারণা লাভ করতে হবে। উদ্দীপকে দেখা যায়, রাইদা ফ্লাওয়ার মিল,সম্প্রীতি সুজি উৎপাদন ও বাজারজাত শুরু করেন। কিন্তু পণ্যটি বাজায় তেমন সাড়া ফেলতে পারে নি। কারণ প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় উৎপাদিত সুজি হলো নিম্নমানের। তারা যদি ধারণা উন্নয়ন স্তরটি ভালোভাবে অনুসরণ করতো তাহলে তারা ক্রেতাদের চাহিদা, রুচি আকাঙ্ক্ষা, প্রতিযোগী প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য তারা ধারণা নিতে পারত। কিন্তু তারা এই স্তরটি অনুসরণ করতে পারেনি বিধায় তাদের পণ্যটি তেমন সাড়া ফেলতে পারেনি। তাই বলা যায় যে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ডিজাইনের ক্ষেত্রে ধারণা উন্নয়ন স্তরটি অনুষ্ঠান করেনি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের কোন স্তরের যথাযথ অনুসরণ না করায় উদ্দীপকের প্রতিষ্ঠান…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর