উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক স্তরে রয়েছে। সামর্থ্য বিশ্লেষণের পর ইতিবাচক ফলাফল পাওয়া গেলে উৎপাদক বা উদ্যোক্তা পণ্য ডিজাইন করেন এবং সেই ডিজাইনকৃত উৎপাদনের মাধ্যমে দেখা হয় পণ্যটি আসলে ভালোভাবে উৎপাদন করা সম্ভব কিনা। মূলত পরীক্ষামূলক উৎপাদনের মধ্য দিয়েই ডিজাইনকৃতপনে উৎপাদন যোগ্যতা যাচাই-বাছাই করে যদি ইতিবাচক ফলাফল পাওয়া যায় তাহলে পণ্য ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তা না হলে এখানেই পণ্য ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদন প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটানো হয়। রাইদা ফ্লাওয়ার মিল দীর্ঘদিন ধরে আটা ও ময়দার বিক্রি করে আসছে। পণ্যগুলো মানসম্মত হওয়ায় বাজারে তার চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। গ্রাহকদের রুচি ও পছন্দের দিক বিবেচনা করে তারা সম্প্রীতি সুজি উৎপাদন ও বাজারজাতকর শুরু করেন। সুজি উৎপাদন ও বাজারজাতকরণ তাদের পরীক্ষামূলক উৎপাদন। তারা এর মাধ্যমে ক্রেতাদের এ পণ্যের প্রতি আগ্রহ বুঝতে পারবে। তাই বলা যায় যে, উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক স্তরে রয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর