উদ্দীপকে জহিরের ঢাকায় শো-রুম খোলার সিদ্ধান্ত যৌক্তিক।
উদ্দীপকে জহির সিরাজগঞ্জে একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলেছেন। তিনি স্থানীয় পর্যায়ে দুধ সংগ্রহ করে ঘি, পনির, মাখন, মাঠা তৈরি করে বাজারজাত করেন। ঘি, পনির, মাখন ইত্যাদি তৈরির জন্য দুধ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু এ অঞ্চলে প্রচুর গরুর খামার প্রতিষ্ঠিত হওয়ায় কাঁচামাল সহজে পাওয়া যায় । ফলে উক্ত পণ্য সহজেই তৈরি করা যায়।
ঢাকায় সাধারণত কোনো ডেইরি ফার্ম গড়ে উঠেনি। ফলে এখানে খাঁটি ঘি, মাখন, পনির সহজে পাওয়া যায় না বা পাওয়া গেলেও তা খুব বেশি মানসম্মতও হয় না। এ অবস্থায় জহিরের শো-রুমটি ভালো জিনিস দিতে পারবে যা ঢাকাবাসি সহজে গ্রহণ করবে। ফলে ঢাকায় শোরুম দিলে আশা করা যায় ভালো বিক্রি হবে। এতে ব্যবসায়ে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। তাই ব্যবসায়ে ভালো করতে হলে উপযুক্ত স্থানে ব্যবসায় গড়ে তোলার বিকল্প নেই।
পরিশেষে বলা যায়, জহিরের ঢাকায় শো-রুম খোলার সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে।