তুমি কি মনে কর 'নিলা ফ্যাশন' এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ আমি মনে করি নিলা ফ্যাশন-এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। উৎপাদন ক্ষমতার বৃদ্ধির কতকগুলো উপায় আছে তার মধ্যে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা অন্যতম। শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান করলে তারা পূর্বের তুলনায় দক্ষ হয় ফলে কম সময়ে বেশি কাজ করতে পারে এবং কাঁচামালেরও সাশ্রয় হয়। আবার যন্ত্রপাতি আধুনিকায়ন করা হলে তা পূর্বের তুলনায় বেশি আউটপুট দিতে পারে এবং কম সময়ে বেশি উৎপাদন পাওয়া যায় । তাই আমার মতে নিলা ফ্যাশন-এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর 'নিলা ফ্যাশন' এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বৃ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর