উদ্দীপকে কোন ধরনের বিন্যাস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করা হয়েছে। প্রক্রিয়া বিন্যাস ব্যবস্থায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সমজাতীয় কাজকে সমবিভাগে ভাগ করা হয়। অর্থাৎ এখানে প্রতিটি কাজের জন্য আলাদা বিভাগ থাকে, যা কাজের গতিশীলতা বাড়ায় এবং উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করে। উদ্দীপকের জনাব জামানের আসবাবপত্র তৈরির একটি কারখানা রয়েছে। সেখানে নিয়োজিত শ্রমিকরা ৫টি রুমে কাজ করে। রুমগুলোর একটিতে কাঠ কাটা হয়, একটিতে নকশা, একটিতে রং ও বার্নিশ করা হয়। সর্বশেষে অন্য একটি রুমে সেগুলো সংযোজন কর হয়। এভাবে প্রত্যেক রুমে নির্দিষ্ট একটি কাজ সম্পন্ন হচ্ছে। আবার, একটি কাজ শেষ হওয়ার পর অন্য একটি কাজ শুরু হচ্ছে। এগুলো প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, জামানের আসবাবপত্র তৈরি কারখানায় প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করা হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের বিন্যাস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর