উদ্দীপকে উল্লেখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির সেবা খাতের অন্তর্গত। সেবা খাত মূলত সেবা প্রদান করে থাকে, কিন্তু কোনো কিছু উৎপাদন করে না। খুচরা বিক্রয়, ব্যাংক, বিমা, হোটেল, রিয়েল স্টেট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কর্মকাণ্ড, কম্পিউটার সেবা, বিনোদন, প্রচার মাধ্যম, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ইত্যাদি কাজ সেবাখাতের অন্তর্ভুক্ত। সেবাখাত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্যটন খাত অন্যতম সেবা খাত। যেকোনো দেশের জন্যই হোক না কেন, পর্যটন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পর্যটন খাতের মধ্য দিয়ে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। ফলের দিন দিন এই খাতের প্রবৃদ্ধি ঘটছে।পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন করা হচ্ছে এবং সেই সঙ্গে নতুন নতুন পর্যটন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। উদ্দীপকে হোটেল আফরিন খুবই সুপরিচিত একটি হোটেল। এই হোটেলটি কক্সবাজারের সমুদ্র সৈকতের খুব কাছে অবস্থিত এবং সেবার মান উন্নত হওয়ার কারণে গ্রাহকের খুব পছন্দ। তারা ভোক্তাদের পছন্দ অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করে থাকেন। যা সেবা খাতের অন্তর্গত। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর