পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে 'নুদরাত ফ্যাশন হাউজ'-এর সাফল্যের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে 'নুদরাত ফ্যাশন হাউজ' এর সাফল্যের কারণ 'উৎপাদন ডিজাইন'।নতুন নতুন পদ্ধতি ও উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য উৎপাদন করাকে উৎপাদন ডিজাইন বলা হয়। অর্থাৎ, কোন পণ্যের ডিজাইনকে বাস্তবায়ন করার জন্য উৎপাদন প্রক্রিয়ার নতুন ও উন্নত কৌশল ব্যবহার করাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদনের অপচয়ের হ্রাস এবং উৎপাদনশীলতা বৃদ্ধি।উৎপাদন ডিজাইনের ক্ষেত্রে প্রযুক্তির সংযোজনই মূলত গুরুত্ব পায়। আগে যেখানে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হতো এখন সেখানে কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করা হয়। নতুন ও আধুনিক প্রযুক্তির সংযোজন পণ্যের উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেয়, বিভিন্ন ডিজাইনের পণ্য তৈরি করে। উৎপাদন ডিজাইনের প্রতি তাই উৎপাদক গুরুত্বরোপ করে থাকেন। উদ্দীপকে মেসেজ নাজনীন সম্প্রীতি 'নুদরাত ফ্যাশন হাউজ' নামে ঢাকার ধানমন্ডি এবং উত্তরায় আরো দুটি শাখা প্রতিষ্ঠা করেছেন। উক্ত প্রতিষ্ঠানগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করার ফলে উৎপাদন ব্যয় রস ও উৎপাদনশীলতার বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিষ্ঠানটির বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পেয়েছে। উক্ত প্রতিষ্ঠানের ডিজাইনের ধরন উৎপাদন ডিজাইন কে নির্দেশ করে। তাই বলা যায় যে, পণ্য ডিজাইনের উৎপাদন ডিজাইন ব্যবহার করে 'নুদরাত ফ্যাশন হাউজ' সাফল্য অর্জন করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে 'নুদরাত ফ্যাশন হাউজ'-এর সাফ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর