উদ্দীপকে জনাব রফিকের প্রাথমিক পর্যায়ে কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রফিকের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলা হয়। মূলত রূপগত উপযুক্ত সৃষ্টির মাধ্যমে একটি পন্যকে ব্যাবহার উপযোগী করা হয়। উৎপাদনের মাধ্যমে সেই রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকের জনাব রফিক ঢাকার একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি চট্টগ্রামে উৎপাদিত উৎকৃষ্ট মানের কাঠ সংগ্রহ করে বিভিন্ন ডিজাইনের ফার্নিচার তৈরি করে থাকেন। জনাব রফিক যে কাজটি করেন তা রূপগত উপযোগ সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে, উদ্দীপকে জনাব রফিক প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রফিকের প্রাথমিক পর্যায়ে কাজের মাধ্যমে কোন ধরনের উপযো…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর