উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে জনাব হাসান এর উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হাসান উৎপাদনের 'সংগঠন' এর অন্তর্ভুক্ত এবং তার উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি। উৎপাদনের অন্যান্য উপাদান যেমন- ভূমি, শ্রম, মূলধন পরিচালনা ও নিয়ন্ত্রণ নিয়ে সংগঠন। এটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য উৎপাদনের অন্যান্য উপাদানকে কাজে লাগায়। জনাব হাসান নিজের জমিতে একটি রাইস মিল স্থাপন করেন। তার উৎপাদিত চালের গুণগত মান অনেক ভালো। তাই দিন দিন এর চাহিদা বাড়ছে। ফলে তিনি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। জনাব হাসান ভূমিতে মিল স্থাপন করেছেন। তিনি মূলধন সংগ্রহ করেছেন। পাশাপাশি শ্রমিক দিয়ে কাজ করিয়ে চাল উৎপাদন করেছেন। এগুলো সংগঠনের কাজ। আবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন উৎপাদন বাড়াবেন। উৎপাদন বাড়ালে অতিরিক্ত চালের চাহিদা মেটানো সম্ভব হবে। অন্যদিকে তার চালের মান ভালো হওয়ায় এটি সহজে ক্রেতা বাড়াতে পারবেন। এতে মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হবে এবং প্রতিষ্ঠান সম্প্রসারিত হবে, তাই বলা যায়, জনাব হাসানের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে জনাব হাসান এর উৎপাদন বৃদ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর