"স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ"-উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: স্থানগত উপযোগ সৃষ্টির কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা পেয়েছে- উক্ত মন্তব্যের সাথে আমি একমত। এক স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন: একই স্থানের উৎপাদিত পণ্য স্থানে নিয়ে বিক্রয়ের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে রফিক ঢাকার একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি চট্টগ্রামে উৎপাদিত উৎকৃষ্ট মানের কাঠ সংগ্রহ করে বিভিন্ন ডিজাইনের ফার্নিচার তৈরি করে থাকেন। তার ফার্নিচারের গুনগত মান এবং ডিজাইন আকর্ষণীয় হওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই তিনি তার ব্যবসায় সুনাম অর্জন করেছেন। বর্তমানে তার উৎপাদিত ফার্নিচার দেশের বিভিন্ন স্থানে ভোক্তাদের নিকট সরবরাহ করা হচ্ছে। এর ফলে তিনি ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন। বর্তমানের জনাব রফিক যে কাজটি করে লাভবান হচ্ছেন তা স্থানগত উপযোগ সৃষ্টি করে।এ ধরনের উপযোগের মাধ্যমে এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে অর্থাৎ দেশে-বিদেশে বিভিন্ন স্থানে সরবরাহ করা যায়। ফলে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য বিক্রয় বেড়ে যায়। উদ্দীপকে জনাব রফিক ঢাকায় ফার্নিচার তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করেন । তাই বলা যায়, স্থানগত উপযোগ সৃষ্টির কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা পেয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ"-উক্ত…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর