উল্লেখিত উদ্দীপকে জনাব শফীর প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব শফির প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। একই স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগে সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। যেমন:এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে নিয়ে বিক্রয়ের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব শফি মুন্সীগঞ্জের একজন আলু ব্যবসায়ী। মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণে উন্নত মানের আলু উৎপাদন হওয়ায় এখানকার আলুর চাহিদা ব্যাপক। তাই জনাব শফি উৎপাদন মৌসুমে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের নিকট আলু সরবরাহ করে থাকেন। উক্ত আলু সরবরাহের মাধ্যমে ব্যবসায়ের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত জনাব শফীর প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে স্থানগত উপযোগ এর সৃষ্টি হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উল্লেখিত উদ্দীপকে জনাব শফীর প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর