মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসায় সম্প্রসারণ করার জন্য জনাব রাকিবের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসার সম্প্রসারণ করার জন্য জনাব রাকিবের ISO সনদ গ্রহণ করা উচিত। ISO এর পূর্ণরূপ হল International organisation for standardisation. বিশ্বায়নের যুগে পণ্য এক দেশ থেকে অন্য দেশে আমদানি-রপ্তানি হয়। আন্তর্জাতিক মানের পরিপ্রেক্ষিতে পণ্যের আমদানি রপ্তানি করা হয়ে থাকে। এই আন্তর্জাতিক মান নির্ধারণ করে থাকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডডাইজেশন নামক সংস্থাটি। এই সংস্থা বিশ্বের উৎপাদিত পণ্য সমূহের মান নির্ধারণ ও মান নিয়ন্ত্রণ করে থাকে। বিভিন্ন মান সংখ্যার সঙ্গে যৌথভাবে ও এ সংস্থা মান নির্ধান ও নিয়ন্ত্রণ করে থাকে। আবার বিভিন্ন মান সংস্থা কর্তৃক পণ্যমান নির্ধারণ, সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সমস্যার মীমাংসা করে থাকেন। আসলে ISO একটি সনদ।বিশেষজ্ঞরা প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম যাচাই-বাছাই করে, পণ্যের মান যাচাই বাছাই করে সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে এই সনদ উৎপাদক প্রতিষ্ঠানকে প্রদান করে থাকে। সনদ প্রাপ্তির মধ্য দিয়ে উৎপাদক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানের কাতারে চলে আসে। কোন প্রতিষ্ঠান আই এস ও কর্তৃক এই সনদ লাভ করলে ক্রেতা ওই পণ্যের মান সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হয়। উদ্দীপকের রাকিব সাহেব চাঁপাইনবাবগঞ্জের একটি আমের জুসের ফ্যাক্টরি করে তোলেন। তিনি গুণগত মান সম্পর্কে জানার জন্য প্যাকেটের গায়ে বাংলাদেশ মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নামে অঙ্কিত সিলমোহর সংযুক্ত করেন। কিন্তু সম্প্রীতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রপ্তানি করার চিন্তা করছে। তাই তার ISO (international organisation for standardisation) থেকে সংগ্রহ করা উচিত। যার ফলে তার পণ্যের সম্পর্কে দেশে-বিদেশি সকল ভোক্তা জানতে পারবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসার সম্প্রসারণ করার জন্য রাকিবের ISO সনদপ্রাপ্ত হওয়া জরুরি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসায় সম্প্রসারণ করার জন্য জনাব রাকিবে…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর