“মাঝারি এন্টারপ্রাইজে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়”- ব্যাখ্যা কর।
উত্তর: ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি ও কারখানা ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা ১২১ জন থেকে ৩০০ জন তাকে মাঝারি এন্টারপ্রাইজ বলে। উদ্যোক্তা নিজেই সাধারণত এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। তাই যেকোনো পরিস্থিতিতে উদ্যোক্তা খুব সহজে ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অন্য পক্ষের কাছে কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় উদ্যোক্তা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারায় প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সহজ হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মাঝারি এন্টারপ্রাইজে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর