উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে পণ্য বিন্যাস অনুসরণ করেছে। সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের পর্যায়ক্রম অনুযায়ী বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি, শ্রমিক সুসজ্জিত করাকে পণ্য বিন্যাস বা প্রোডাক্ট লে-আউট বলে। লাইন বা অবিরাম পণ্য বিন্যাসের ক্ষেত্রে ব্যবস্থাপক প্রয়োজনীয় সম্পদসমূহ কোনো বিশেষ পণ্য উৎপাদন বা বিশেষ কার্য সম্পাদনের জন্য বরাদ্দ করে। জনাব আহনাফ গাজীপুরে একটি গার্মেন্টস স্থাপন করেন। এখানে পণ্য উত্তোলনের জন্য কাজের ক্রমধারা অনুসারে মেশিনগুলো পরপর সাজানো থাকায় খুব কম সময়ে শার্ট তৈরি করা সম্ভব হয়। এ ধরনের বিন্যাস পণ্য বিন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি, প্রথমে পণ্য বিন্যাস অনুসরণ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের লে-আউট অ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর