উদ্দীপকে বর্ণিত জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে প্রথমে উৎপাদনের "ভূমি" উপকরণের কথা বলেছেন।
তা নিচে ব্যাখা করা হলোঃ
ভূমি হলো প্রকৃতির সবচেয়ে আদি এবং মৌলিক উপাদান। সাধারণ ভাষায়, ভূমি বলতে ভূ পৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগকে বোঝায়।কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির সব দান (যেমন- মাটি,পানি,বাতাস,আলো ইত্যাদি) যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারে না এমন সম্পদকে বোঝায়।প্রকৃতির এরূপ সম্পদ কোনো না কোনোভাবে পণ্য বা সেবা উৎপাদন কাজে সম্পৃক্ত।
ভূমি প্রকৃতির দান,ভূমি প্রকৃতির সবচেয়ে আদি উপাদান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমি চিরস্থায়ী ও হস্তান্তর অযোগ্য,গুণগত ভিন্নতা রয়েছে। ভূমি হচ্ছে উৎপাদনের মূল ভিত্তি। ভূমি কাঁচামালের যোগানদাতা।ভূমি মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন করে থাকে।
উদ্দীপকে বর্ণিত জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে প্রথমে উৎপাদনের যে উপকরণের কথা বলেছেন তা "ভূমি" উপকরণের সাথেই মিলে যায়।
তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে প্রথমে উৎপাদনের "ভূমি" উপকরণের কথা বলেছেন।